বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুর দুই মাস পর হত্যা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বাভাবিক মৃত্যুর দুই মাস পর হত্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে ফাতেমা বেগম বলেন, গত বছরের ২৬ সেপ্টেম্বর উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামের নিকটতম আত্মীয় আব্দুস সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে জমিজামা সংক্রান্ত বিরোধ থাকায় হয়রানি ও ফাঁসানোর উদ্দেশ্যে সেই স্বাভাবিক মৃত্যুর ২ মাস পর গত ২৫ নভেম্বর আটজনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দুলালী বেগম। মামলার তদন্তকারী কর্মকর্তা নির্দিষ্ট কোন সিদ্ধান্তে না আসতে পারায় সোমবার (৫ জানুয়ারী) ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে বলে দাবি করেন। ময়নাতদন্তের রিপোর্টসহ মামলাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুকিম আলী, সিজানুর রহমান, আলমগীর, দেওয়ার হোসেন ও গাজলু রহমানসহ অন্যরা। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, স্থানীয়দের কেউ স্বাভাবিক মৃত্যু, আর বাদী পক্ষ হত্যার কথা বলছে। ফলে আদালতের নির্দেশে বেলা ১১টার দিকে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা