বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ, ইউপি সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৯ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটক ইউপি সদস্যের নাম আব্দুল হান্নান, সুন্দরপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সদস্য। মঙ্গলবার রাত ৯টায় দিকে তাকে ওই ইউনিয়নের একটি বাজার থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

ভিকটিমের মা জানান, তার মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে পড়ে, প্রতিদিনের মতই দুপুরে বাড়িতে খাবার খেয়ে সাইকেল এ করে স্কুল যাচ্ছিল। দুপুর পনে ২টার দিকে বাড়ি থেকে যাওয়ার পথে, বারিকের মোড় এলাকায় মেম্বার(অভিযুক্ত আব্দুল হান্নান) তা মেয়ের সাইকেল নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। সাইকেল নিয়ে নেওয়ার মেম্বারের সাথে তার বাড়িতে যায় তার মেয়ে। এক পর্যায়ে তার মেয়েকে ধর্ষনের চেষ্টা করে মেম্বার।
ভিকটিমের মা আরো জানান, তা মেয়েকে ২৫ টাকা দিয়ে, কাউকে কিছু না বলার জন্য শাসায় মেম্বার।

বিকালে স্কুল থেকে ফিরে, দুপুরের ঘটনা মাকে জানায় মেয়েটি। এরপর বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশকে জানানো হলো, পুলিশের একটি দল অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার (ওসি) মোজাফফর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরই ইউপি সদস্যকে থানায় আটক করে নিয়ে আনা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভিকটিমের মা বাদি হয়ে মামলা করবেন, সেটার প্রস্তুতি চলছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা