বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাধারণ ছাত্রজনতার উদ্যোগে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের ইমামতি করেন রাজশাহী মহানগরী জামায়াতের আমির মাওলানা ড. কেরামত আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সেক্রেটারি বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমির এমএ আজিজ মাহমুদ, পৌর সেক্রেটারী আবদুর রউফ, রাজশাহী মহানগরী শিবিরের সভাপতি শামীম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পশ্চিম শিবিরের সভাপতি মামুন আল, সেক্রেটারী শহিদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল বশরী হোসেন, ফাইয়াজ রহমান তনয়, সাইমুন সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। জানাজা পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদীর সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান সর্বদাই অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা