চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) মনোহরপুর সীমান্ত হতে ০৪ টি বিদেশী পিস্তল, ০৯ টি ম্যাগাজিনসহ ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গুলি করাকে কেন্দ্র করে বিজিবি কর্তৃক সীমান্ত এবং দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোষ্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বেশ কিছু পরিমান অস্ত্র প্রবেশের পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। এরই ধারাবাহিকতায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায়
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনোহরপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে ০২ জন মোটরসাইকেল আরোহীকে দূর থেকে থামতে সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা দ্রæততার সাথে বাক পরিবর্তন করে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ০১টি ব্যাগ পড়ে গেলে টহল দল তা দেখতে পায় এবং তল্লাশীর জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়। পরবর্তীতে টহলদল ঘটনাস্থল তল্লাশী করে ব্যাগটি উদ্ধার করতঃ কালো পলিথিনে মোড়ানো ০৪ টি ইউএসএ প্রস্তুতকৃত বিদেশী পিস্তল, ০৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করে।
২। দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা পরিস্থিতির সৃষ্টির লক্ষ্যে অবৈধ পথে অস্ত্র গোলাবারুদ আনার সর্ব্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
৩। বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং আমাদের সকল সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ। অস্ত্র গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও দুস্কৃতিকারীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কর্তৃক সার্বক্ষণিক সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারী ও টহল জোরদার করা হয়েছে।