বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জের উপরাজারামপুর হতে ২০০ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন উপরাজারামপুর গ্রাম হতে ২০০ গ্রাম হেরোইন সহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ৩০ অক্টোবর ২০২৫ তারিখ ২০:০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন উপরাজারামপুর গ্রাম হতে ২০০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারী ১। মোঃ জুয়েল রানা (৩৪), পিতা-মোঃ নুজরুল ইসলাম, সাং-দক্ষিণ সাকোপাড়া, ২। মোঃ জসিম উদ্দিন (৪০), পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-দেওপাড়া, উভয় থানা-নাচোল, জেলা-চাপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর ২০২৫ ইং তারিখ র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন উপরাজারামপুর গ্রামস্থ জনৈক জেসমিন আক্তার এর বসতবাড়িতে কতিপয় ব্যক্তিবর্গ মাদকদ্রব্যসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন উপরাজারামপুর গ্রামস্থ জনৈক জেসমিন আক্তার এর বসতবাড়ীর ভিতর তল্লাশী করে ১নং ধৃত আসামী জুয়েল এর ভাড়া ফ্লাটের দক্ষিণ পাশের রুমের বেলকনির গ্রীলের বাহিরের সানসেটের উপর হতে ধৃত আসামীদ্বয়ের নিজ হাতে বের করে দেওয়া মতে ২০০ গ্রাম হেরোইন আসামী ১। মোঃ জুয়েল রানা (৩৪) ও আসামী ২। মোঃ জসিম উদ্দিন (৪০) দ্বয়কে গ্রেফতার করা হয়।

 

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা