বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

“দেশে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে ; ”যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বেগম জিয়ার উপদেষ্টা শাহজাহান মিঞা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।বুধবার (২৯ অক্টোবর) বিকাল চারটায় উপজেলা ফায়ার সার্ভিস চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ  মহিলা কলেজ  চত্বরে শেষ হয়।
বর্ণাঢ্য র‌্যালিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিঞা বলেছেন, দেশে বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা দিয়ে সব ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব।

আমি একজন মুক্তিযোদ্ধা, স্বদেশের জন্য যুদ্ধ করেছি। জনগণ আমাকে আদর্শিক নাগরিক হিসেবে জানে ও ভালোবাসে। জনগণ বিএনপিকে ভালোবাসে তাই আমাদের বিজয় সুনিশ্চিত। বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান আলী মিঞা আরও বলেন, শিবগঞ্জ উপজেলা যুবদল অত্যন্ত শক্তিশালী ও সংগঠিত একটি ইউনিট। তারা সফলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেএবারের আয়োজন ছিল অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েক হাজার নেতাকর্মী।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবুর সভাপতিত্বে র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহবায়ক আলঃশফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর জুয়েল,সহঅনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবন্দ ।

 

 

 

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা