বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

উপমহাদেশের শিক্ষাবিদ মৌলভী ইদ্রিস আহমদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

???????

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, সমাজ সংস্কারক, কবি সাহিত্যিক, পবিত্র কোরআনের সপ্তম অনুবাদক ও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা বিস্তারের অগ্রদূত, প্রয়াত শিক্ষাবিদ ও সমাজসেবক মৌলভী ইদ্রিস আহমদ মিয়ার ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় চত্বরে শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে এ  অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি  বেলাল-ই-বাকী ইদ্রিশী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সাধারণ সম্পাদক  গোলাম রাব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন  আদিনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর  ইমানুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক মোহাঃ জাহাঙ্গীর সেলিম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক  আসগার আলী, দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি শামসুল  ইসলাম টুকু এবং উজিরপুর আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ।
সঞ্চালনা করেন প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক  জামালুল ইসলাম জামাল।
বক্তারা বলেন, মৌলভী ইদ্রিস আহমদ মিয়া ছিলেন একাধারে শিক্ষাবিদ, সাহিত্যপ্রেমী ও সমাজসেবক। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।
এছাড়াও দাদনচক বেল আফরোজ ইদ্রিশী বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৭৯ নং দাদনচক সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা