বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ৪দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারদিন ব্যাপি ভ্রাম্যমাণ বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান প্রমূখ। জানা গেছে, বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে ও মেলার আয়োজন সহযোগিতা রয়েছে মেটলাইফ ফাউন্ডেশন। বইমেলায় ১২০০টি প্রকাশনা সংস্থার ১০ হাজার বিভিন্ন ধরণের বই স্থান পেয়েছে। বিপণন কার্যক্রম চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া মেলায় ৫ সেপ্টেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৬ সেপ্টেম্বর আবৃত্তি প্রতিযোগিতা ও আবৃত্তি সন্ধ্যা এবং ৭ সেপ্টেম্বর সাংস্কৃতিক উৎসব আয়োজন থাকবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা