বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

স্বৈরাচারকে বিদায় করার পরে স্বাধীনভাবে কথা বলতে পারছি – বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শাহজাহান মিঞা

oplus_0

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  ৫ই আগস্টে স্বৈরাচারমুক্ত হয়েছি। স্বৈরাচারকে বিদায় করার পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আর আপনারা শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে প্রার্থনা করছি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৬ আগস্ট (বুধবার) বিকেলে উপজেলার পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়ে এসব মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব  অধ্যাপক মো: শাহজাহান মিঞা তিনি উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দিয়ে বলেন—নিজ নিজ এলাকায় গিয়ে আপনারা নির্বাচনে কাজ আরম্ভ করুন। আপনারা দলের কাজ, বিএনপির কাজ, নির্বাচনের কাজ এখন থেকেই শুরু করে দিন।
এসময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: আশরাফুল হক উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো: তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো: সফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মো: আলমগীর কবির জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল ফারুক কুইক প্রমুখ।
সমাবেশ শেষে ’৭১-এর স্বাধীনতা যুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা