বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ব্যবসায়ী বাবরের উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী বাবর আলীর উপর ডাকাতদের হামলা ও টাকা ছিনতায়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে র‍্যালি ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়। বাবর আলী শিবগঞ্জ থানায় এজাহার দাখিল করলে পুলিশ কাইয়ুম আলী ও বাবু ওরফে মুন্ত্রী নামে দু’জনকে আটক করে।
বক্তারা বলেন, এ ধরনের ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে পাশাপাশি যারা এখনো গ্রেফতার হয়নি তাদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করার দাবি জানান। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

তারা অভিযোগ করেন,কিছু অপরাধী দীর্ঘদিন ধরে এলাকায়। আতঙ্ক সৃষ্টি করছে,প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।
মানববন্ধনে বক্তব্য রাখেন : আমিনুল ইসলাম (চুটু) সভাপতি,বাজার কমেটি  বেনজির আহমেদ,প্রভাষক আল মুরশেদ (বুলবুল)প্রভাষক,নাদিম হোসেন (সোহেল) অ্যাডভোকেট অহিদুর রহমান শিপু,শিক্ষক আব্দুর শরীফ,আকবর আলী ও শামিম হোসেন মাস্টার।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাইরুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন আবু সালেক। ভুক্তভোগী বাবর আলীসহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন।
আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি ও অর্থ ফেরত চাই বাবর আলি ও  তার পরিবার।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা