বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শ্যামপুর ইউপির উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে শ্যামপুর হাজী মমতাজ মিয়া ডিগ্রী কলেজ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন; শেখ হাসিনার সরকার পুলিশ, র‍্যাব, বিজিবি ও যৌথবাহীনি দিয়ে শ্যামপুর ইউনিয়নে ব্যাপক জুলুম নির্যাতন ও বিএনপি নেতাকর্মীদের প্রতি অত্যাচার করেছেন। এক ভোটেই শেখ হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশকে স্বৈরাচার ও ৫৭ জন সেনা সদস্যকে ও গণতন্ত্রকে হত্যা করেছেন। আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আশরাফুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তোসিকুল আলম,পৌর বিএনপি’র  সদস্য সচিব আলমগীর কোবির জুয়েল এবং শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল্লাহ হায়দারী শহীদ মিয়া। শ্যামপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান খায়রুল আলম স্বাগত বক্তব্যে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল পরিচালনায় অনুরোধ জানান। বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা