বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩০৬

দক্ষিণ আফ্রিকার ডারবানে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৩০৬ জন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে রাস্তা-ঘাট, বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি। খবর সিএনএনের।

ভয়াবহ এই বন্যা উপকূলীয় শহর ডারবানসহ কোয়াজুলু-নাটাল প্রদেশের প্রায় পুরো অঞ্চলজুড়েই আঘাত হেনেছে। বেশ কয়েকটি বার্তাসংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায়, বন্যাকবলিত এলাকার রাস্তাগুলোতে গভীর ফাটল দেখা দিয়েছে আর শিপিং কনটেইনারের একটি বিশাল স্তুপ কর্দমাক্ত পানির ভেতরেই ভেঙে পড়েছে। ডারবানের কাছে একটি সেতুও ভেসে গেছে, ফলে দু’পাশে আটকা পড়েছে বহু মানুষ।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণ হারানো সকলের পরিবারের শোকের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। এছাড়া বন্যায় আটকে পড়া এবং ক্ষতিগ্রস্ত লোকদের সরিয়ে নিতে অক্লান্ত পরিশ্রমের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোর প্রশংসাও করেন তারা।

কোয়াজুলু-নাটাল প্রদেশের সরকার এক টুইট বার্তায় জানিয়েছে, বিপর্যয়কর এই বন্যা ও প্রাণহানির ঘটনা প্রদেশের ‘ইতিহাসের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোর মধ্যে একটি’।

এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় ডারবানসহ পার্শ্ববর্তী এলাকায় কাদার স্রোত শুরু হয়। ওই এলাকায় বহু মানুষ আটকা পড়েন কাদার স্রোতেই। মানুষের পাশাপাশি দুর্যোগপীড়িত এলাকার বহু ঘর-বাড়িও কাদার স্রোতের নিচে আটকা পড়েছে।

এদিকে মঙ্গলবার (১২ এপ্রিল) ডারবানে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।

প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, এক নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে কাদার স্রোতে দৃশ্যমানতা কমতে শুরু করায় উদ্ধার কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালানোর চেষ্টা করা হলেও দৃশ্যমানতার স্বল্পতার কারণে বারবার তা বাধাগ্রস্থ হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা