বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

পবিত্র মাহে রমজান উপলক্ষে এ্যাহেড  ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে   ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এ্যাহেড  ফাউন্ডেশন।  বুধবার  সন্ধ্যায় শিবগঞ্জ  শিবগঞ্জ মাহিলা ডিগ্রি কলেজ মাঠে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ-জাতির কল্যাণ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ  দোয়া করা হয়ে। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাহেড ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাঃ দেলওয়ার হোসেন।

এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মোঃ মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোহাঃ আলাউদ্দীন, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতি সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ আলী, দূর্লোভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজমসহ  বিভিন্ন  এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ সময়  ইফতার মাহফিলে সংগঠনের সকল সদস্যসহ  দেশ ও জাতীর মঙ্গল কামনার্থে দোয়া ও মোনাজাত পরিবেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে  এ্যাহেড ফাউন্ডেশন নির্বাহী পরিচালক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোহাঃ দেলওয়ার হোসেন বলেন, এ্যাহেড ফাউন্ডেশন সব সময়  অসহায় মানুষের পাশে দাঁড়ায় ইতিমধ্যে এ্যাহেড ফাউন্ডেশন ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন রকমের কর্মসূচি গ্রহণ করেছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা