চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃচাঁপাইনবাবগহঞ্জ জেলার শিবগঞ্জে রবিবার বিকেলে ৫.৩০ মিনিটে সাবেক এমপি,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞার বাসভবন থেকে ছাত্রদল মিছিরটি বের করেন। মিছিল শেষে আবারও সাবেক এমপির বাসভবনে ছাত্রদলের নেতৃত্বে সমাবেম অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন;-ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ ক্যাডারদের গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক বিপ্লবী সদস্য সচিব মোহাঃ মোখলেসুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ইখলাসুর রহমান পলাশ, সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস, সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সারোয়ার জাহান সুজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সমিরউদ্দীন টিয়া, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, আদিনা কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রায়হান আলি, সাবেক যুগ্ম আহবায়ক আরিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতৃবৃন্দ।