বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। 

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি-ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  গোপালনগর তেলিপাড়া আপন বাড়ী ফুটবল ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার রাতে গোপালনগর তেলিপাড়া আম বাগান মাঠে প্রধান অতিথি হিসেবে এ টুনামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবু তালেব।
এ সময় তিনি বলেন যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।বিশিষ্ট সমাজসেবক সেতাউর রহমানের সভাপতিত্বে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা.রুহুল আমিন,ব্যবসায়ী সাইদুর রহমান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।  খেলায় গোপালনগর আদর্শ ফুটবল একাদশ ১-০ গোলে চাচা ভাতিজা ফুটবল একাদশকে পরাজিত করে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা