বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বিএমডিএ’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে মোটা অংকের অর্থের বিনিময়ে শিবগঞ্জে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র কর্মকর্তা প্রকৌশলী শহিদুল ইসলাম সেচযন্ত্রের খন্ডকালিন অপারেটর কাম রেকর্ডকিপার পদে জনবল নিয়োগ দিয়েছেন। তবে, বিএমডিএ’র কর্মকর্তা প্রকৌশলী শহিদুল ইসলামের দাবি, আমি কোন অর্থের বিনিময়ে কাউকে নিয়োগ দেইনি। বরং নিয়োগ কমিটির সেচযন্ত্রের খন্ডকালিন অপারেটর কাম রেকর্ডকিপার পদে নিয়োগ দিয়েছেন।
এদিকে, শিবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর শিবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র বরাবর পৃথক দু’টি লিখিত অভিযোগ দাখিল করেন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের একরামুল হকের ছেলে রবিউল আওয়াল।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী রবিউল আওয়াল জানান,  শাহবাজপুর ইউনিয়নের জেএল নং ৬১, গংগাহার মৌজার আরএস ৩৩০ নং দাগে অবস্থিত সেচযন্ত্র টি আমার পিতা একরামুল হক দীর্ঘ ৩৭ বছর যাবৎ পরিচালনা করে আসছেন। পিতার অসুস্থার পর থেকে আমি নিজে পরিচালনা করছি। কিন্তু নতুনভাবে খন্ডকালিন অপারেটর কাম রেকর্ডকিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৩ ডিসেম্বর নিয়োগের মৌখিক পরীক্ষা হলেও নাম মাত্র পরীক্ষার হাজিরা খাতায় আমার সই নিয়ে ছেড়ে দেন। কিন্তু পরেরদিন বিএমডিএ’র কর্মকর্তা প্রকৌশলী শহিদুল ইসলাম স্যার আমাকে ফোন করে ১ লাখ টাকা ঘুষ চান এবং তাকে নিয়োগ দেয়া হবে জানান। ঘুষের টাকা দিতে ব্যর্থ হওয়ায় আমাকে নিয়োগ না দিয়ে অন্যজনকে সেখানে নিয়োগ দিয়েছেন।
এব্যাপারে শিবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র কর্মকর্তা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যে ব্যক্তি অভিযোগ করছেন তা ভিত্তিহীন। নিয়োগ বোর্ডে আমাদের বিভাগের উর্দ্ধেতম কর্তৃপক্ষের একজন, উপজেলা নির্বাহী অফিসারের একজন, উপজেলা কৃষি অফিসের একজন ও আমি ছিলাম এবং নিয়োগে স্বচ্ছতা হয়েছে। আমি রবিউল আওয়ালের কাছে কোন টাকা চাইনি। তিনি মিথ্যা বলছেন।  এদিকে, উপজেলা নির্বাহী অফিসার মো. আফতাবুজ্জামান আল ইমরান অভিযোগটি হাতে পেয়েছি বলে জানান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা