বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে সরকারি দপ্তরে বৈষম্যমূলক ও নিয়মবর্হিভূত টেন্ডার বন্ধসহ ৪ দফা দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জে সকল সরকারি দপ্তরে বৈষম্যমূলক ও নিয়ম বর্হিভূত টেন্ডার কার্যক্রম বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ঠিকাদাররা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি কাজের গুনগত মান ঠিক রাখার জন্য সকল টেন্ডার কার্যক্রম লটারীর মাধ্যমে করতে হবে। পাশাপাশি ওটিএম ১০ শতাংশ বার বন্ধ ও বর্ধিত আয়কর বাতিল করে আগের ন্যায় ৪ শতাংশ করতে হবে। এছাড়াও ১০ লাখ টাকার উপরে কোন প্যাকেজের টেন্ডার না দেয়ার আহ্বান জানান ঠিকাদাররা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মো. নিয়ামুল হক, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকবার খাঁন, কোষাধ্যক্ষ সৈয়দ আশিকুজ্জামান রনিসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ঠিকাদাররা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা