বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে বুধবার রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খাদেমুল ইসলাম। এর আগে সন্ধ্যায় উপজেলার দাদনচক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী খাদেমুল ইসলাম দাদনচক বাজার এলাকার মৃত তোবজুল হকের ছেলে। অভিযোগে জানা গেছে উপজেলার দাদনচক বাজার এলাকায় খাদেমুল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জনের একটি দল বাড়িঘরে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তিনটি ঘরের মালামাল তছনছ করে শোকেসে রাখা আমবাগান ব্যবসার নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ঘটনা দেখে খাদেমুল ইসলামকে অবহিত করেন। ঘটনার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা