বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

নূরুল ইসলাম ডিআইজিসহ ৩৯ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ আদালতে মামলা

বিশেষ প্রতিনিধিঃ সদ্য বদলি হওয়া ঢাকা রেঞ্জের  ডিআইজি নূরুল ইসলাম, সদ্য বদলি হওয়া শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন, জেলা গোয়েন্দা শাখার এসআই আসগার আলী, সাবেক উপজেলা চেয়্যারম্যান নজরুল ইসলাম, সাবেক পৌরসভা মেয়র মো. মনিরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল খানসহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুল আলী নামে এক ব্যক্তির বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মো. বাবুল আলীর স্ত্রী মোসা. হিরা বেগম বাদী হয়ে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদালত (শিবগঞ্জ) এ এই অভিযোগ দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৩ এপ্রিল বাদীর স্বামী মো. বাবুল আলী তার সহদর ভাই বিএনপি নেতা আলম ঝাপড়াকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। সেই মামলা প্রত্যাহারের দাবিতে পূর্বের জের ধরে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আসামিদের প্রত্যক্ষ সহযোগিতায় সেই দিনই তারা হাসুয়া, লাঠি, কাতা, লোহার রড, ককটেল ইত্যাদি নিয়ে তার বাড়িতে হামলা ও লুটপাট করে।

মামলার বাদী পক্ষের আইনজীবী মো. রবিউল হক দোলন জানান, অভিযোগটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত পিআইবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা