বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

বিভিন্ন গণমাধ্যমের উপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যমের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে গণমাধ্যমকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বক্তারা- ইস্ট ওয়েস্ট মিডিয়া ভবনে ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানায়। পাশাপাশি বিভিন্ন মিডিয়ার উপর হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। এতে বক্তব্য রাখেন, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল আলম, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আহসান হাবিব, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা একেএস রোকন, ডেইলী সানের প্রতিনিধি কামাল সুকরানা, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল বশরী সোহান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম রানাসহ অন্যরা। উল্লেখ্য, সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়ায় অবস্থিত নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলানিউজ ২৪ ডটকম, রেডিও ক্যাপিটালে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দূষ্কৃতিকারীরা ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন হাউজ ও গাড়ি ভাঙচুরসহ গণমাধ্যমকর্মীদের উপর হামলা চালায়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা