বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও ডায়ালগ সেশন প্রোগ্রাম আয়োজিত কানসাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রজেক্ট ম্যানেজার উত্তম কুমার মন্ডল, স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিন্টু, কানসাট ইউনিয়ন এন্ড মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সজল, ইমাম আবদুস সামাদ ও নারী উদ্যোক্তা আমেনা রোজিসহ অন্যরা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা- শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে জনসাধারণ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা