বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো দুই মরদেহ উদ্ধার : হত্যা মামলা দায়ের

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার শেখটোলার একটি আমবাগান থেকে এক বৃদ্ধের ফাঁস লাগানো মরদেহ ও একই উপজেলার বিনোদপুর থেকে আরো একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি রাজশাহীর রাজপাড়া থানার ডিঙ্গাডুবা মহল্লার সাইদুর রহমান ও অপরজন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা গ্রামের আবু এসাহাকের স্ত্রী জাহানারা খাতুন (৬০)। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা কাশিবাটি মহল্লার পাশের একটি আমবাগানে আমগাছে ফাঁস লাগানো একটি মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির শার্টের পকেট থেকে একটি ফোন নম্বর পেয়ে পুলিশ ওই নম্বরে ফোন করলে মৃত ব্যক্তির ছেলে সাহানুর রহমান সুরুজ শিবগঞ্জ থানায় এসে মরদেহটি তার বাবার বলে সনাক্ত করে। পরে মৃত ওই ব্যক্তির ছেলে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এদিকে স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছেÑ ভোরের দিকে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যার পর গাছের সাথে ঝুলিয়ে দিয়ে পালিয়ে যায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাজাহান আলী জানান, শেখটোলার একটি আম বাগানের ছোট আমগাছে এক বৃদ্ধের ফাঁস লাগানো মরদেহ ঝুলছিল। মরদেহটির আম গাছের সবচেয়ে নিচের ডালের সাথে ঝুলানো ছিল ও দুই পা মাটিতে ঠেকে ছিল। হত্যার পর তাকে ঝুলানো হয়ে থাকতে পারে। অপরদিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে নিজ ঘরে জাহানারা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন নিশ্চিত করেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা