বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ১০ বছর  ধরে নিখোঁজ মফিজ কে  ফিরে পেতে মানববন্ধন 

oppo_0

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর  পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের তৎকালীন নিরাপত্তা কর্মকর্তা (সিকিউরিটি সুপারভাইজার) মফিজ উদ্দীন (৪০)  তাঁর পরিবারের দাবি, ১০ বছর পূর্বে র‌্যাব পরিচয়ে  তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মফিজ উদ্দীনের স্ত্রী লাইলী বেগম শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। শনিবার সকালে সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্টে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে এ অভিযোগ এনে মফিজ উদ্দীনকে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য  রাখেন,মফিজ উদ্দীনের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ভাই হাফিজুর রহমান, আব্দুর রহমান, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল হক আদিনা,সাবেক যুগ্ম  সাধারন সম্পাদক হামিদুর রহমা। শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রেজাউল করিম সোহরুল, সেচ্ছাসেবক দলের আহবায়ক বেনি আমিন নবিন ও  স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ এলাকার শতাধিক লোক উপস্থিত ছিলেন। সাধারণ পোশাকে থাকা র‌্যাব পরিচয় দেওয়া ব্যক্তিরা এই পাঁচজনকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তোলেন। পরে র‌্যাবের দুটি পিকআপ মাইক্রোবাসটিকে পাহারা দিয়ে নিয়ে যায়। পরদিন মফিজ ছাড়া বাকি চারজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তাঁদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হয়।  মফিজ উদ্দিন এর স্ত্রী লাইলী বেগম তার স্বামীকে জীবিত ফিরে পেতে  বর্তমান সরকারের কাছে সহযোগিতা চান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা