বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চকরিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র বালক-বালিকা ফাইনাল খেলা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধঃ
সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলা পর্যায়েও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা উপজেলা প্রশাসনের আয়োজনে সম্পন্ন হয়েছে।
বুধবার (১৮মে) বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বালক-বালিকা (অনুর্ধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেপি দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আবচারের সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
এতে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শওকত হোসেন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।
খেলা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা