বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ওসি সঙ্গে স্বেচ্ছাসেবকদল-ছাত্রদল নেতাকর্মীর মতবিনিময়

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  দেশের চলমান পরিস্থিতিতে শান্তি শৃংখলা বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জোসি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। একই সাথে আপনাদের সকল সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত। শিবগঞ্জ থানা পুলিশকে মাঠে কাজ করার জন্য ও উপজেলার সকল পাড়া মহল্লা-এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালন করার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতি আহবান তিনি। তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায়ভার দল নেবে না। কেউ সন্ত্রাসী কর্মকা- করলে তা কঠোর হাতে দমন করার আহবানও জানান। সভায় অধ্যাপক শাহজাহান মিঞাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী-উপজেলার সকল জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওসি সাজ্জাদ হোসেন বলেন, শিবগঞ্জ থানায় শতভাগ শান্তি নিশ্চিত হবে ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদ বিশ্বাস, ইমাম শাহাদাত হোসেন, সোহাগ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোখলেসুর রহমান, যুগ্ম আহবায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস, আলম মার্চেন্ট, সারওয়ার জাহান সুজন ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুল ইসলাম।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা