চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে সোহান আলি নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাজনগর হাঙ্গামা গ্রামে বুধবার বিকাল চারটায়। মৃত শিশুটি হলো রাজনগর হাঙ্গামা গ্রামের ডালিম উদ্দিনের ছেলে। শিশুর নানা বদিউর রহমান বুদ্ধু ও ৪নং ইউপি সদস্য মিরচাঁন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার বিকালে সবার অজান্তে বাড়ির আঙিনায় টিউবওয়েলের কাছে থাকা পানি ভর্তি বালতিতে নামলে সে ডুবে মারা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির পর পানি ভর্তি বালতি থেকে তার লাশ উদ্ধার করে।