বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

গরুর পালে উঠে গেল ট্রাক, ৬ গরু ও রাখালের মৃত্যু

শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুর পালে পাথর ভর্তি ট্রাক উঠে গিয়ে এরফান আলী(৫৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের নিচুধুমি এলাকায় এলাকায় রাত দেড়টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এছাড়াও ৬টি গরুও মারা যায়।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে কয়েকশো গরুর পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল এরফান আলী। সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক (চট্ট-মেট্রো শ ১১-৪৬০৭) পেছন থেকে গরুর পালে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যায় ৬টি গরু। এসময় গরুর পালের রাখাল এরফান আলীর পা বিচ্ছিল হয়ে যায়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে থাকা মরদেহ পরবর্তী আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা