শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীগণ ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা শুরু করেছেন। উপজেলার ১৫ টি ইউনিয়ন ১টি পৌরসভা ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, সৎ-পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: রবিউল খান নয়নের এলাকায় রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা। বয়োজ্যেষ্ঠ, তরুণ ও নতুন ভোটারদের কাছেও সমান জনপ্রিয়। তিনি সৎ, যোগ্য, যাকে বিশ্বাস করে ভোট দেওয়া যায়। তিনি জনগণের আমানতের প্রতিদান অবশ্যই দিবে বলে বলছেন ভোটাররা ৷ তার নির্বাচনী এলাকা শিবগঞ্জ উপজেলার হাট-বাজার, পথে-প্রান্তরে ও পাড়া-মহল্লায় সর্বত্র ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন এই নেতা। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মো: রবিউল খান নয়নের টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচারনা ও গণসংযোগে নারী পুরুষসহ সকল বয়সের মানুষের ঢল নেমেছে উপজেলার সর্বত্র। প্রতিদিন তার নিজ এলাকার সাধারণ মানুষসহ বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে। তিনি জনপ্রিয়তায় শীর্ষে থেকেও তার বিজয় নিশ্চিত করতে স্থানীয় ভোটারদের সঙ্গে প্রতিদিনই শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও দোয়া চেয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মো: রবিউল খান নয়নের এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী। সাধারণ ভোটার, নারী-পুরুষ ও তরুণদের মধ্যেও ভোটের মাঠে আলোচনার শীর্ষে রয়েছেন এই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: রবিউল খান নয়ন। নির্বাচনী গণসংযোগে টিউবওয়েল মার্কায় ভোট প্রার্থনাকালে যেখানে যাচ্ছেন সেখানেই সকল বয়সের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে আসছে জনতার ঢল, রূপ নিচ্ছে জনসমাবেশে। উপজেলার সচেতন ভোটারগণ নিজ নিজ সিদ্ধান্তে এই নির্বাচনে টিউবওয়েল মার্কায় ভোট দিতে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার আশা ব্যক্ত করেছেন তারা। স্ব-উদ্যোগে এগিয়ে আসছেন টিউবওয়েল মার্কার নির্বাচনী প্রচার প্রচারণায়। নিরপেক্ষ নির্বাচন হলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: রবিউল খান নয়ন বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করেন উপজেলার সর্বস্তরের জনগণ।
উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এক বাসিন্দা বলেন, আমরা তরুণ ভোটার, আর নয়ন খান ভাই তারুণ্যের প্রতীক, তাই আমার পরিবার স্বজন ও বন্ধুদের ভোট তিনিই পাবেন। নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়নে অবদান রাখবেন। তাই অধিকাংশ ভোটার তাকেই ভোট দিবেন। এছাড়া তার বিকল্প কেউ নেই। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: রবিউল খান নয়ন জানান, আমার নির্বাচনী প্রতিশ্রুতি জনগণের পাশে থাকতে চাই। মানুষ হিসাবে আমি কেমন তা আজ উপজেলার সর্বস্তরের মানুষের প্রাণের প্রতিকে রূপ নিয়েছে আমার নির্বাচনী প্রতিক টিউবওয়েল মার্কা। সব কিছু ঠিক থাকলে ইন্শাআল্লাহ্ আগামী ২১ মে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জনগণ আমাকে বিজয়ী করবেন আশা করছি। নির্বাচনে আমি জয়ী হলে এই উপজেলাকে কিছু দিতে চাই। গরিব দুঃখী অসহায় মেহনতী মানুষের সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। তাই সবার কাছে দোয়া ও ভোট চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং নির্বাচনে আমার সাথে থেকে আপনার মূল্যবান ভোটটি টিউবওয়েল মার্কায় দিবেন। তিনি আরও জানান, উপজেলা পরিষদ নির্বাচনে যদি জনগণের ভোটে তিনি জয়ী হন তাহলে সবার সহযোগিতায় শিবগঞ্জ উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন।