বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে সাড়ে ১৪ হাজার কৃষক পেলেন সার-বীজ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উফশী আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় সার চাইতে গিয়ে কৃষকদের গুলি খেয়ে প্রাণ দিতে হয় না। সার, বীজ, কীটনাশক, ট্রাক্টর ও রিপার মেশিনসহ সব কৃষি উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে যায়। আপনাদের সবারই মনে আছে যে, বিএনপি সরকারের সময় সার আনতে গিয়ে গুলিতে অনেক কৃষক প্রাণ হারিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত অর্থেই কৃষিবান্ধব সরকার বিধায় আজ ধান, পাট, ফলমূল, শাকসবজি এবং রবি শস্যের বাম্পার ফলন হচ্ছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সুনাইন বিন জামান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ১৪ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫’শ জন কৃষককে এক কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি এবং ২০ কেজি এমওপি সার দেয়া হয়।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা