বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে মনোনয়ন বৈধতা পেলেন যারা চেয়ারম্যান ৬, ভাইস চেয়ারম্যান ৭, মহিলা ভাইস চেয়ারম্যান ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আসন্ন দ্বাদশ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়ন পত্র জমাদানের সময় শেষ হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (২১ এপ্রিল) ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ। সে অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মো. গোলাম কিবরিয়া, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ মো. মহসিন আলী মিঞা, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতি শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল ইসলাম ও উপজেলা জাসদের সভাপতি এবং সাংবাদিক জামাল হোসেন পলাশ।

ভাইস-চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সভাপতি মো. আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আওয়ামী লীগ কর্মী নাজমুল আলম উজ্জ্বল, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল খান নয়ন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো.শামীম রেজা, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও শিবগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মিটুল খান, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. সাইফুল ইসলাম, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবং শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইব্রাহীম আলী।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোসা. নুরজাহান বেগম ও শিবগঞ্জ পৌর মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক মোসা. মুসলিমা খাতুন নীতি। এই তফসিল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা