বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমিহীন হরিজন সম্প্রদায়ের স্থায়ীবসবাসের জন্য ভূমিসহ বাড়ির দাবিতে মানববন্ধন করেছেন পৌর এলাকার ১৫টি ভূমিহীন হরিজন পরিবার। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সামনে শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন ভূমিহীন হরিজন জনগোষ্ঠির ব্যানারে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, মিঠুন ভগত, সাধন হরিজন, প্রশান্ত, আদরি ভকত ও ইতি রানীসহ অন্যরা। বক্তারা বলেন- আমরা শিবগঞ্জ পৌর এলাকার ১৫-১৬টি ভূমিহীন পরিবার প্রায় ২৫ বছর ধরে অন্যের জমিতে অস্থায়ীভাবে স্বামী-সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। আমাদের যখন-তখন জমির মালিকরা ঘর ভেঙে অন্যত্র চলে যেতে বলে। আমাদের স্থায়ী ঠিকানা না থাকায় এবং সরকারি কোন সুযোগ সুবিধা না পাওয়ায় আমাদের সন্তানদেরও পড়ালেখা করাতে পারছিনা। আমরা দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে আবেদন আমাদের একটু মাথা গোঁজার ঠাঁই করে দেন। আমরা আর ভ্রাম্যমান হয়ে বসবাস করতে চাই না। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন দাখিল করেন ভূমিহীম হরিজন পরিবার।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা