বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত নুহুর হাসপাতালে মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত নুহু আলী (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে মারা গেছেন। নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের মৃত আফান উদ্দিনের ছেলে। হাসপাতালে নুহুর সাথে থাকা তার ছেলে অসিম উদ্দিন জানান, শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান। বর্তমানে তার পিতার মরদেহ মর্গে রয়েছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার ঠুঠাপাড়ায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সমির মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে। ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আগেই মামলা হয়েছে। ওই মামলার সাথে একটি হত্যা মামলা যুক্ত হবে। উল্লেখ্য, গত বুধবার দুপুরে ঠুঠাপাড়ায় তারাপুর পোড়া গ্রামের বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র গত বৃস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ায় নুহুসহ প্রায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহতরা হলেন- মাহিদুর রহমান (২৫), গোলাম আলি (৫০), মিঠন আলি (২০), কালু (১২), অসিম (২৬), তাবজুল হোসেন (৬০), এনামুল হক (৫৫), কামাল (৩২), খাইরুল ইসলাম (৩০), জসিম উদ্দিন, রাজ্জাক উদ্দিন ও তারেক মনোয়ার। এছাড়া উভয় পক্ষের প্রায় সাতটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। যাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে তারা হলেন- জমসেদ আলি, কালাম, মোহফুল, মজিবুর ও মিজানুর। তার মধ্যে সবচেয়ে চেয়ে বেশী ক্ষতি  হয়েছে জমসেদ আলির। তার বাড়ির একটি ঘর, একটি টিভি ও একটি গরুসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। একই সঙ্গে একটি বাড়িতে আগুন দেয়া হয়েছে। পাশপাশি একটি সড়কের বাঁশের সাঁকো পুড়িয়ে দেয়া হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা