বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা ও পৌর কৃষকলীগের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণের আয়োজন করা হয়। শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয় থেকে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি সাখাওয়াত হোসেন তুষারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান ও আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীসহ অন্যরা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা