বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক গোষ্ঠী, ক্লাব ও সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সসদ্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে চিত্রাঙ্কন, কবিতা ও আবৃত্তিসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সকল দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেয়। অন্যদিকে শিবগঞ্জের শতাধিক বিভিন্ন ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থা, সাংস্কৃতিক গোষ্ঠী দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা