চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সড়কে আরও এক গেল প্রাণ গেল ইশা(১২) নামের এক যুবকের । নিহত যুবক শেখটোলা গ্রামের শহীদ আলীর ছেলে ইশা । বৃহস্পতিবার দুপুর ইং ০৪/০৪/২৪ তারিখে সময় অনুমান ২.৩০ ঘটিকার সময় কানসাট থেকে চাঁপাইগামী পাথর বোঝা একটু ট্রাক যার নাম্বার ঢাকা মেট্রো ট ১৮- ৫৬ ৬৮ যাওয়ার সময় শিবগঞ্জ পৌরসভা যে গাঞ্জা নামক মোড় পার হওয়ার সময় উক্ত স্থানে একটি ছেলে মোঃ ইশা (১২) পিতা শহীদ আলী মাতাঃ মোসাঃ মরিয়ম বেগম, গ্রাম- শেখটোলা, থানা শিবগঞ্জ, জেলা চাঁপাইনবাবগঞ্জ মসজিদের জন্য টাকা উত্তোলন করতে ছিল। ঐ মুহূর্তে ট্রাকের চালক মোঃ লিটন, পিতা-অজ্ঞাত, সাং-ঢোড়বোনা, থানা-শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ ছেলেটিকে তার পায়ের উপর দিয়ে ট্রাকের সামনে চাকা চলে যায়। যার ফলে ছেলেটির দুই পা গুরুতরত জখম প্রাপ্ত হয়। ছেলেকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তায় মৃতবরণ করে। উক্ত ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।