বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও স্বল্পআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে । সহযোগিতায় এগিয়ে এসেছে সংগঠনের উপদেষ্টা ও জেলার অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান সহ সমাজের বিত্তবানরা।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে  উপজেলা অডিটোরিয়াম হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ফারুক ইসলাম টুটুল, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম নয়ন খান, ৭১টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন, দশভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, রানা ফামের্সীর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রানা সহ আরও প্রমুখ।
সংগঠনের পরিচালক আলমগীর জয় বলেন, আমাদের সংগঠনের উপদেষ্টা ডা. মাহফুজ  রায়হান সহ বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে সাহায্য নিয়ে আমরা যতটুকু সম্ভব অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি।  সামনে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলার একঝাঁক তরুণ মিলে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি পরিচালনা করছেন। তারা হলেন পরিচালক আলমগীর জয়, সিনিয়ার এডমিন মোস্তফা আলী প্রমুখ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা