বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাজা অনুষ্ঠিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপুর তৃতীয় জানাযার নামাজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রানীহাটি ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসানসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও তার রাজনৈতিক সহযোদ্ধারা অংশ নেন। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরে ১৯৩১ সালের ২৮ আগস্ট জন্মগ্রহণ করেন গোলাম আরিফ টিপু। তাঁর শৈশবের অনেকটা সময় কেটেছে এই এলাকায়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়। গোলাম আরিফ টিপুকে শেষবারের মতো এক নজর দেখার জন্য দূরদূরান্ত থেকে লোক এসেছেন। অনেকেই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। জানাজা শেষে গোলাম আরিফ টিপুর মরদেহ নেয়া হয়েছে রাজশাহীতে। সেখানে আরেকটি জানাজা শেষে ঢাকায় শহীদ বুদ্ধিজীবি করবস্থানে দাফন করা হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা