শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বার্ষিক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে সোনামসজিদ রংধনু পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।