বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্তের ঘটনায় গ্রেপ্তার ২

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসির ছয় পরীক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের চাঁপাইনবাবগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে কানসাট গোপালনগর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হল- কানসাট বাজার এলাকার এন্তাজ আলীর ছেলে কাবিল (২৫) ও একই এলাকার সাকিম (২০)। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, বৃহস্পতিবার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এসএসসির ছয় পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করে কয়েকজন বখাটে। এ ঘটনায় থানায় মামলার প্রেক্ষিতে কানসাট এলাকায় অভিযান চালিয়ে দুই বখাটেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা