বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও বিএমডি’এর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে সঠিক পরিসংখ্যান জানা গুরুত্বপূর্ণ। আর সঠিক তথ্য-উপাত্ত মাঠপর্যায় থেকে তুলে আনতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে। এসব তথ্য পর্যালোচনা করেই দেশের উন্নয়নে নানা পরিকল্পনা নেয়া হয়। যার সুফল দেশের মানুষ ভোগ করছেন। এ সময় পরিসংখ্যান বিভাগের কাজকে শতভাগ নির্ভুল করার আশা ব্যক্ত করেন বক্তারা।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা