বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপল¶ে একুশের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন শিবগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন উপস্থিত সকলে।
ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজত করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সরকারী বেসরকারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতায় পতাকা ও ভাষা শহীদের প্রতীক শোক পতাকা উত্তোলন করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গোলাম কিবরি, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী সাজ্জাদ হোসেন আহমেদ, মহিলা ভাইস মোসা. শিউলী বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জয়লান আবেদীন, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়কস কর্মকর্তা আরিফুল ইসলাম, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান সহ অন্যরা।
এছাড়া, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে।
অন্যদিকে, শিবগঞ্জ পৌরসভা, কানসাট, চককীর্ত্তি, দূর্লভপুর, মনাকষা, বিনোদপুর, শ্যামপুর, দাইপুখুরিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ পৃথক পৃথকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দিবসটিকে সামনে রেখে বিভিন্ন কর্মসূটি পালন করে।
এদিকে একুশের সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা