শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীনেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ডাচ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস ও ফ্রি অ্যা গার্লের সহযোগিতায় ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার আবদুল হান্নানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন শোষন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে শিক্ষকরাই পারে সঠিক দিকনির্দেশনা দিতে। হঠাৎ করে কোন কিছু পরিবর্তন করা যায় না। শিক্ষকরা যদি বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক দিকনির্দেশনা প্রদান করেন। তাহলে ভবিষ্যত প্রজন্ম এই কূ-অভ্যাস হতে রেহাই পাবে। এতে প্রধান অতিথির বক্তৃতায় আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা যদি এই ঘটনা গুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে। আমাদের স্কুল থেকেই সহিংসতার বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুর হক রাজিন ও প্যানেল মেয়র ফারুক ইসলাম।