বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে পুলিশের ওপেন হাউস-ডে অনুষ্ঠিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ পুলিশই-জনতা জনতাই পুলিশ এ স্লোগানকে সামনে রেখে মাদক, বাল্যবিবাহ,ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধকল্পে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে শিবগঞ্জ উপজেলার  চককীর্তি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে  থানা পুলিশের আয়োজনে পুলিশের ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ফেব্রুয়ারি) বিকালে অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম-সেবা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র, চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন অনু মিয়া, চককীর্তি স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ|
পুলিশ সুপার ছাইদুল হাসান বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদক, বাল্যবিবাহ,ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা