বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বাগান মেলা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বাগান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার   সাংবাদিক আহসান হাবিবের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ সংলগ্ন আমবাগানে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌসসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে দিনভর এ উৎসবে যোগ দেয় নানা শ্রেনী পেশার মানুষ। শীতকালে পিঠার আয়োজন গ্রাম-বাংলার অন্যতম একটি অনুষজ্ঞ। এ সময় প্রায় সব বাড়িতেই কমবেশী নতুন ধানের পিঠা-পুলি বানানো হলেও, এ উৎসব একটু ব্যতিক্রম। আম, পিঠা ও নিজ জেলাকে ব্র্যান্ডিং করা, উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা, ভিন্ন আঙ্গিকে কিভাবে বাগান তৈরি ও কৃষি পর্যটনকে গড়ে তোলা ও উৎসাহিত করা যায় তা উপস্থাপন করার জন্য এ বাগান মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম উদ্যোক্তা ও সাংবাদিক আহসান হাবিব।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা