বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে কিশোর গ্যাংয়ের লিডারসহ আটক-৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের অভিযানে কিশোর গ্যাংয়ের লিডার সহ ৪জনকে আটক করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার গভীর রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত কিশোর গ্যাং লিডার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পেয়ারাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ও গ্যাং লিডার মোঃ রহমত আলী ওরেফে আপেল (১৯), একই এলাকার মোঃ ফারুক ইসলামের মোঃ ইসমাইল হোসেন (২০), মোঃ আবু বাক্কারের ছেলে মহিম ইসলাম (১৯), ও শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা গ্রামের মোঃ তাজিমুল হকের ছেলে মোঃ সোহেল রানা (২০)।
শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের লিডারসহ তাদের আটক করা হয়। অভিযানকালে একটি নির্মানাধীন ঘরে তারা মাদক সেবনরত অবস্থায় ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং লিডার মোঃ রহমত আলী ওরেফে আপেল সহ তাদের করা হয়। এ সময় সেখান থেকে গাঁজা, কলকি, গ্যাস লাইটার জব্দ করা হয়।
র‌্যাব আরও জানায়, তারা মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং প্রভাব বিস্তার করার জন্য দেশিয় অস্ত্রের মহড়া দিতো। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা