বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে শিশু আহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল মজুদের সময় বিস্ফোরণে বৃষ্টি খাতুন (১৪) নামে শিশু আহত হয়েছে। আহত শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর মেয়ে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের আকুমুদ্দিন ওরফে আকুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে আকুমুদ্দিন ওরফে আকুর বাড়িতে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তার মেয়ে বৃষ্টি খাতুন আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সটকে পড়ে। এদিকে ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে নাশকতার জন্য ককটেল মজুদের সময় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির সবাই পলাতক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা