বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে চা ঢেলে শিশুর শরীর ঝলসে যাবার ঘটনার বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চা ঢেলে শিশুর শরীর ঝলসে যাবার ঘটনার বিভ্রান্তি দূরীকরণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের ব্যানারে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে আলাউদ্দিন নান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নৌকার সমর্থক ওবাইদুল হক। লিখিত বক্তব্যে বলা হয়, আলাউদ্দিনের নাতি মমিনসহ চার শিশু গত ২৭ ডিসেম্বর মর্দানা এলাকার একটি নৌকার নির্বাচনী ক্যাম্পে চা নিতে গিয়ে অসাবধানতাবশত আহত হয়। এ নিয়ে কয়েকটি গণমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হয়েছে। সংবাদগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে বলা হয়েছে-নৌকার জনৈক সমর্থক চা ঢেলে পুড়িয়ে দিয়েছে শিশুদের। প্রকৃতপক্ষে ওইদিন চা নিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে অসাবধানতাবশত চা পড়ে গেলে আহত হয় শিশুরা। সংবাদ সম্মেলনে নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কারিবুল হক রাজিন ও রফিকুল ইসলামসহ আহত শিশুরা উপস্থিত ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা