বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

শিবগঞ্জে বই উৎসব পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সেলিমাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের মধ্য দিয়ে এই বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান। উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম প্রমূখ। অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ে ১ম ও ২য় শ্রেণির ১৩ হাজার শিক্ষার্থীকে তিনটি করে ৩৯হাজার ৩য়, ৪র্থ, ৫ম শ্রেণির ২৭ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে ৬টি করে  এক লাখ৬২হাজার,মোট দুই লাখএক হাজার বই দেয়া হয়। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১৫৩টি স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল প্রতিষ্ঠানে ১০ হাজার ৭১০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ১৭ হাজার ৫৩০টি বই দেয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে দেয়া হয় ১০টি করে বই।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা