শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ সোনামসজিদ স্থল বন্দর থেকে বাদাম বোঝায় একটি ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল মোড়ে পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা ।
রবিবার রাত সাড়ে আটটার সময় বাদাম বোঝয় ট্রাকটি গতিরোধ করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকটির সামনে সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায়। ড্রাইভার ও হেলপারের চিৎকারে টার্মিনালের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনে । ট্রাকের সামনের অংশের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি; খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।