বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ শিক্ষককে মূল্য দিন, জাতি তার ফল পাবে ! জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক-১  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ১৬৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ সোনামসজিদে গৃহবধূ সুমাইয়াকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন  শিবগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার প্রদান বিএনপি নেতা রাইহান পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শিবগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা,শিবগঞ্জ প্রতিবাদে সভা শিবগঞ্জে ৩ নবজাতকের পাশে ইউএনও মাজহারুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ৩৬ রাউন্ড গুলিসহ মাহবুব আলী নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকপি এলাকার লম্বা পাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিপুর পরিমান অস্ত্র ও গুলি পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ৩৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তিনি আরও জানান, ৫৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ মাসে ১০ জন আসামীসহ ১৩টি দেশী বিদেশী পিস্তল,৮০ রাউন্ড গুলি এবং ১৯ টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা